শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

রাজকীয়বেশে দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার

ভারতের দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি প্রথববার বিয়ে করেছিলেন মন্দিরে দক্ষিণী রীতি মেনে। এবার রাজকীয়ভাবে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন এই তারকা দম্পতি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে সাদামাটা সাজে বিয়ে সেরেছিলেন অদিতি-সিদ্ধার্থ। তবে এবার প্রথম তাদের বর-বধূবেশে দেখা মিলল। স্যোশাল মিডিয়ায় তাদের বিয়ের সেসব ছবি দেখে মুগ্ধ হলো ভক্তরা।

রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি শেয়ার করে আবেগঘন হয়ে অদিতি লিখেছেন, ‘সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই।’

বিয়ের পোশাকের জন্য বলিউডের আর সবার মতোই সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গাকেই বেছে নিয়েছেন ‘পদ্মাবত’র অভিনেত্রী। দ্বিতীয়বারের বিয়েতে অদিতি পরেছেন লাল রঙের ফুল হাতা লেহেঙ্গা, টেনে বিনুনি করে বাঁধেন চুল।

অভিনেত্রীর নাকে বড় টানা নথ আর গলায় ও কানে ছিল ভারী জড়োয়ার গয়না। অন্যদিকে, সিদ্ধার্থ পরনে ছিল মুক্তোরঙা শেরওয়ানি, সঙ্গে মানানসই গয়না।

এর আগে মন্দিরে দক্ষিণী রীতি মেনে বিয়ে করেছিলেন অদিতি। সেই বিয়েতে দক্ষিণী রীতি মেনেই সাদা রঙের পাঞ্জাবি ও সোনালি পাড়ের ধুতি পরেছিলেন সিদ্ধার্থ। অন্যদিকে, অদিতির পরনে ছিল সোনালি পাড়ের তসর লেহেঙ্গা।

দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন ভক্ত ও নেটিজেনরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com