শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ঢাকায় কি আসলেই রাস্তায় নামাজ পড়েছেন আতিফ আসলাম?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার

ঢাকার আর্মি স্টেডিয়ামে গত শুক্রবার ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আয়োজকদের মতে, এদিন স্টেজে ১ ঘণ্টা ২০ মিনিট গান গাওয়ার কথা থাকলেও ভক্ত-শ্রোতার ভালোবাসায় অভিভূত হয়ে টানা ৩ ঘণ্টা মাতিয়েছেন তিনি।

কনসার্টের উদ্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পা রাখেন আতিফ। ছিলেন একটি পাঁচতারকা হোটেলে। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক।

এদিকে, ইতোমধ্যে সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় আতিফের নামাজ আদায়ের একটি ভিডিও ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল সেই ছবিতে দেখা যায়, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ থাকায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ আদায় করছেন আতিফ। পাশেই নিরাপত্তায় নিয়োজিত ‍দুই জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। গায়কের এমন সাদামাটা আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা।

বিষয়টি নিয়ে কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, গত শুক্রবার জুমার নামাজ পড়েছিলেন আতিফ। কিন্তু কোথায় পড়েছেন সে বিষয়ে অবগত নন তারা। আর ভাইরাল হওয়া ছবিটা আতিফ আসলামের কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তারা।

উল্লেখ্য, ম্যাজিক্যাল নাইট-২.০ কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করেছেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। ছিলেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com