সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬

‘নারী পোশাক’ নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচারের প্রতিবাদ জানাল জামায়াত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার

‘নারী পোশাক’ সংক্রান্ত আমিরে জামায়াতের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।গতকাল রবিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন,‌ ‘৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে ‘‘নারী পোশাক’’ সংক্রান্ত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে।আমিরে জামায়াত প্রদত্ত বক্তব্যটির আগে ও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা এই ভুল সংবাদ পরিবেশেনের প্রতিবাদ জানাচ্ছি।’

‘তবে কোনো কোনো সংবাদপত্র ও গণমাধ্যমে আমিরে জামায়াতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি’, বলেন সেক্রেটারি জেনারেল।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ জাতীয় সংবাদ পরিবেশন করা সাংবাদিক নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করার জন্য আমি সংশ্লিষ্ট রিপোর্টার, পত্রিকা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com