রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

অভিষেকেই হ্যাটট্রিকধারী ক্রিকেটারকে বহিষ্কার করল শ্রীলঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩০৮ বার

শেহান মাদুশঙ্কাকে সাসপেন্ড করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। রোববার পান্নালা এলাকায় হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটার। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক দু’সপ্তাহ পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেন। এরপরই জাতীয় দলের ক্রিকেটারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ড।

২০১৮ সালে ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকধারী পেসারকে ক্রিকেটের সমস্ত ফরমেট থেকেই বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, করোনার জেরে দেশজুড়ে চলা কার্ফু অমান্য করে গাড়ি নিয়ে বাইরে বেরনোর অপরাধে রোববার মাদুশঙ্কাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার কাছ থেকে দু’গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গাড়িতে মাদুশঙ্কার আর এক সঙ্গী ছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার জাতীয় দলের ক্রিকেটারের বহিষ্কারের কথা ঘোষণা করেছে বোর্ড।

আড়াই বছর আগে শ্রীলঙ্কার পঁচিশ বছরের এই ডানহাতি পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। ২০১৮ জানুয়ারিতে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক করে চমকে দিয়েছিলেন। যদিও এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে ওয়ানডে ম্যাচে অংশ নেওয়া হয়নি মাদুশঙ্কার। তবে পরবর্তীতে বাংলাদেশের বিরুদ্ধেই দু’টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন তিনি। ২০১৮ বাংলাদেশ সফরের পর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তরুণ এই ডানহাতি পেসার। এরপর আর শ্রীলঙ্কা দলে ডাক পাননি মাদুশঙ্কা। ইনজুরিও তার কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কমবেশী চলছে লকডাউন। শ্রীলঙ্কাও ব্যতিক্রম নয়। ২০ মার্চ থেকে সারা দেশেই জারি রয়েছে কার্ফু। পুলিশ জানিয়েছে, জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার যখন গাড়িতে যাচ্ছিল, তখন তাকে আটক করা হলে তার কাছ থেকে দু’গ্রাম হেরোইন উদ্ধার হয়। কার্ফু লঙ্ঘন করায় এখনও পর্যন্ত ৬৫ হাজার লোককে গ্রেফতার করেছে শ্রীলঙ্কান পুলিশ। এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রে ১,১৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ জনের। সূত্র: কলকাতা ২৪X৭

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com