রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

অস্ত্র চালানোসহ বেশকিছু প্রশিক্ষণ নিতে হয়েছে : বাঁধন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১৮ বার

ঈদে মুক্তির মিছিলে রয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’।

সানি সানোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় অভিনয় করতে গিয়ে তাকে অস্ত্র চালানো, ফাইটসহ বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে বলে জানালেন বাঁধন।

বাঁধন বলেন, এতো বছরের ক্যারিয়ারে কখনো পুলিশ অফিসারের চরিত্রে আমি অভিনয় করিনি। এখানে আমি সেই চরিত্রেই অভিনয় করেছি। এটা মূলত নারীপ্রধান গল্প। আমাদের মধ্যে একটা ধারণা আছে পুলিশ অফিসার মানেই ছেলে।

এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাকে কাস্ট করার জন্য নির্মাতা সানি সানোয়ার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমানে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে।

কয়েকটি সিনেমার সঙ্গে যেহেতু সিনেমাটি ঈদে মুক্তি পাবে তাই একটু এক্সাইটেড। আশা করি, দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন।

পুলিশ অফিসার চারিত্রটি চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জ তো ছিলই। বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ। একজন হুট করেই তো আর পুলিশ অফিসার হওয়া যায় না! চরিত্রটা জীবন্ত করে তুলতে অস্ত্র চালানো, ফাইটসহ বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। সব মিলিয়ে এটা বেশ চ্যালেঞ্জিং চরিত্র ছিল। আমি সেটা উতরে যেতে পেরেছি।

ছবিটিতে, আরও অভিনয় করেছেন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন, সৈয়দ এজাজ আহমেদ প্রমুখ। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে মিশা শওদাগর ও সুমিত সেন গুপ্তকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com