বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘ক্রাইম প্যাট্রোল’ অভিনেত্রীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৬৪ বার

ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রল’র অভিনেত্রী প্রেক্ষা মেহতা আত্মহত্যা করেছেন। সোমবার রাতে আত্মহত্যার কিছুক্ষণ আগে ২৫ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- ‘জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো স্বপ্নকে মরে যেতে দেখা।’ তার কিছুক্ষণ পরই তিনি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রেক্ষাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, করোনার কারণে হাতে কোনো কাজ না থাকায় হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী। পারিবারিক সূত্র জানায়, একটি সুইসাইড নোট রেখে গেছেন প্রেক্ষা। তবে তাতে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

থিয়েটারে কাজ করার পর ২০১৮ সালে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দেন প্রেক্ষা। ‘ক্রাইম প্যাট্রোল’ ছাড়াও ‘মেরি দুর্গা’ ও ‘লাল ইশক’ নামে টিভি সিরিয়ালে দেখা গেছে তাকে। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘প্যাড ম্যান’ ছবিতে।

এর আগে করোনার কারণে কাজ না থাকায় মানসিক চাপে গত ১৫ মে আত্মহত্যা করেছেন ভারতের আরেক অভিনেতা মনমিত গেরওয়াল। তার কাছের বন্ধু পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বড়সড় আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছিলেন মনমিত। মাথার ওপর বড় বড় ঋণের বোঝাও ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com