শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বারণ সত্ত্বেও ভারত হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ বন্ধ করবে না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৫৯৬ বার

করোনা সংক্রমণ মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) ব্যবহার করা নিয়ে কিছুদিন আগেও গোটা বিশ্বে প্রবল আগ্রহ তৈরি হয়েছিল। ভারতে এইচসিকিউ-এর ব্যবহার দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে অন্যান্য দেশেও ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছিল।্ মার্কিন প্রেসিডেন্ট নিজে এই ওষুধ সেবনের কথা জানিয়েছেন। কিন্তু একদল মার্কিন গবেষক হাইড্রক্সিক্লোরোকুইনের পাশ্ব্র্প্রতিক্রিয়া রয়েছে জানিয়ে তা নিয়ে সরব হয়েছেন। এমনকি করোনা মোকাবিলায় এর কোনও কার্যকারিতা নেই বলেও জানানো হয়েছে। সম্প্রতি চিকিৎসা সংক্রান্ত আন্তর্জাতিক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ বলা হয়েছে, নানা দেশে হাইড্রক্সিক্লোরোকুইন (এইচসিকিউ ) প্রয়োগের ফলে রোগীদের অনিয়মিত হৃৎস্পন্দন লক্ষ্য করা গিয়েছে। এরপরেই বিশ্ব সাস্থ্য সংস্থা এই ওষুধের পরীক্ষায় আপত্তি জানিয়েছে। এর পরীক্ষামূলক প্রয়োগ আপাতত বন্ধ রাখার কথা জানিয়েছে তারা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বারণ সত্ত্বেও ভারত এই ওষুধ প্রয়োগ চালিয়ে যাবে বলে জানিয়েছে।

মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সাংবাদিকদের প্রশ্নর উত্তরে জানিয়েছে, ভারতে দীর্ঘদিন ধরে ওই ওষুধ ব্যবহার হচ্ছে। এইচসিকিউ-এর সেই অর্থে কোনও ক্ষতিকর পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গব বলেছেন, ভারতে যে-ভাবে করোনা-প্রতিরোধক হিসেবে ওই ওষুধের ব্যবহার চালু রয়েছে, তা চালু থাকবে। এতে ভয়ের কিছু নেই। শুধু খালি পেটে ওষুধটি খাওয়া চলবে না। চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীদের কোভিড সংক্রমণ রুখতে এইচসিকিউ ব্যবহার করে ভারত প্রথম থেকেই সাফল্য পেয়েছে বলে দাবি করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রক। ভার্গব জানিয়েছেন, গত কয়েক মাস ধরে দেশের স্বাস্থ্যকর্মীদের ওই ওষুধ দেওয়া হয়েছে। তাঁদের উপরে নিয়মিত নজর রেখেছে এইমস, আইসিএমআর ও দিল্লির তিনটি সরকারি হাসপাতাল। তেমন কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্টে স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার হার ক্রমশ কমে এসেছে। তাই পুলিশ ও আধাসেনাকেও ওই ওষুধ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শেই যেন ওষুধ দেওয়া হয় এবং ওষুধ দেওয়ার পরে রোগীর ইসিজি করার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com