বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ভারতে গেলেই গ্রেফতার! নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের ত্রিপুরায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩৪২ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করায় বাংলাদেশী গায়ক মইনুল আহসান নোবেলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। তার বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের কাছে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ত্রিপুরা পুলিশ সূত্রে খবর, নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল। ইতিমধ্যেই সুমন পালের দায়ের করার অভিযোগের প্রতিলিপি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন ও ত্রিপুরা জেলা পুলিস সুপারের কাছে পাঠানো হয়েছে। নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযোগকারী সুমন পাল। নোবেলের বিরুদ্ধে দায়ের হওয়া এই অভিযোগের ভিত্তিতে ভারতে গেলেই নোবেলকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা পুলিশ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একটি পোস্ট দেন বাংলাদেশের গায়ক নোবেল। তার এই পোস্টের সমালোচনা করেন ভারত-বাংলাদেশ, উভয় দেশের নাগরিকরা। ঘটনার ঠিক পরেই বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ র‌্যাবের জেরার মুখে পড়তে হয় নোবেলকে। তবে এই প্রথম নয়, এর আগে অসংখ্যবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। কখনও রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করে, কখনো আবার কিংবদন্তীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে।

সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com