রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

শুভ জন্মদিন কিংবদন্তি অভিনেত্রী শাবানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪১ বার

ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা। দীর্ঘ সময় ধরে তিনি ঢাকাই সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

অভিনয় থেকে দূরে আছেন দীর্ঘ বছর যাবৎ। তারপরও ভক্ত-দর্শকের স্মৃতিতে শাবানা প্রিয় অভিনেত্রী হিসেবে চিরভাস্বর ।

আজ (১৫ জুন) এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

শাবানার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। দশ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। এরপর পরিচালক এহতেশাম দেয়া শাবানা নাম নিয়ে ১৯৬৭ সালে ‘চকোরী’ চলচ্চিত্রে নাদিমের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন।

শাবানা সাড়ে তিন দশকের কর্মজীবনে ৩০০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন। ষাট দশকের শেষ থেকে নব্বইয়ের দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন।

ব্যক্তিগত কারণে ২০০০ সালে হঠাৎ রূপালী জগৎ থেকে আড়ালে চলে যান। এর পর অনেক বছর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেলেও- তাও হাতে গোনা।

জুটি হিসেবে আলমগীরের সঙ্গেই তিনি ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া রাজ্জাক, ওয়াসিম, উজ্জ্বলের সঙ্গেও অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান । পাকিস্তানি নায়ক নাদিমের সঙ্গেও দর্শক তাকে পছন্দ করেছিল।

শাবানার উল্লেখযোগ্য সিনেমা গুলো হলো-চকোরি, মধু মিলন, অবুঝ মন, চান্দ সুরজ, একই অঙ্গে এত রূপ, ছদ্মবেশী, ছন্দ হারিয়ে গেল, চৌধুরী বাড়ি, সমাধান, স্বীকৃতি, ওরা ১১ জন, অতিথি, ঝড়ের পাখি, জননী, মাটির ঘর, সখী তুমি কার, শেষ উত্তর, ছুটির ঘণ্টা, নাজমা, ভাত দে, দুই পয়সার আলতা, রজনীগন্ধা, লালু ভুলু, মা ও ছেলে, লাল কাজল, নালিশ, ঘরের বউ, সখিনার যুদ্ধ, নতুন পৃথিবী, হিম্মতওয়ালী, বাসেরা, হালচাল, চাঁপা ডাঙ্গার বউ, অশান্তি, বিরোধ, স্বামী স্ত্রী ইত্যাদি।

ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে শাবানা বিয়ে করেছেন পরিচালক ওয়াহিদ সাদিককে। দুটি কন্যা ও একটি পুত্রসন্তান ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চলে যান। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন এই ঢালিউড রাণী শাবানা ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com