শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

দেরিতে স্কুল চালুর পরামর্শ ব্রিটিশ বিশেষজ্ঞের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩৩৭ বার

যুক্তরাজ্যের ল্যানচেশায়ারের জনস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. সাকথি কারুণাথিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সামনের মাসেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হলে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যেতে পারে।

এদিকে ব্রিটিশ সরকার চেষ্টা করছে ১ জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার ব্যাপারে। ডা. সাকথি কারুণাথিনি মনে করেন, বিদ্যালয়গুলো খুলে দেওয়া হলে করোনা সংক্রমণের ফলে দেশ যে ধরনের সঙ্কটে পড়বে, তা মোকাবিলার সামর্থ থাকবে না।

এদিকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে যুক্তরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে।

ব্রিটেনর শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, আমরা চাই শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে ফিরে যাক। কারণ, তাদের শিক্ষা এবং ভবিষ্যতের জন্য তাদের শিক্ষক ও সহপাঠীদের সংস্পর্শ অত্যন্ত জরুরি।

তবে তিনি এও বলেছেন, কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখনই চালু ও কিছু শিক্ষার্থী এখনই বিদ্যালয়ে ফিরতে পারবে না।

তিনি আরো বলেছেন, আমরা মনে করি না যে, বর্তমানে যে লকডাউন পলিসি এবং মানুষজনকে শারীরিকভাবে দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, তার ফলে করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ থেমে  যাবে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com