শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ইউনাইটেড হাসপাতালে ৫ রোগী নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৫৯ বার

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজন রোগী নিহতের ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে।

এদিকে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪ জনের দাফন গতকাল সম্পন্ন হয়েছে। নিহত ভারনন অ্যান্থনী পলের লাশ চট্টগ্রামে দাফন করা হবে।

অপরিদকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছে।

আজ সকালে সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। সিআইডির সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে- সেটি তদন্ত করতে আলামত সংগ্রহ করছি।

এ ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com