শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এক বছর পিছিয়ে গেল জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩১২ বার

করোনাভাইরাস মহামারীর কারণে এক বছর পিছিয়ে গেল জাতিসঙ্ঘের ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি২৬)। চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গুরুত্বপূর্ণ এ সম্মেলন। কিন্তু মহামারীর কারণে এটি এখন অনুষ্ঠিত হবে ২০২১ সালের নভেম্বরে।

বৃহস্পতিবার ব্রিটিশ মন্ত্রী এবং জলবায়ু সম্মেলনের সভাপতি অলক শর্মা এ তথ্য জানিয়েছেন।

এক টুইটে তিনি জানান, সিওপি২৬০এর নতুন দিন নির্ধারিত হয়েছে। এটি ২০২১ সালের ১ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জলবায়ু পর্যবেক্ষকরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্মেলন পিছিয়ে দেয়াকে যুক্তিযুক্ত বললেও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিলম্বের ফলে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বিভিন্ন দেশে সংবেদনশীল পদক্ষেপগুলোর বাস্তবায়ন হুমকির মুখে পড়তে পারে।

করোনাভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় গ্লাসগো সম্মেলন পিছিয়ে দেয়ার প্রস্তাব করেছিল যুক্তরাজ্য। বিশাল এ সমাবেশ আয়োজনে আরও সময় প্রয়োজন জানিয়ে জাতিসংঘের জলবায়ু ফোরামে চিঠি দিয়েছিল তারা। এ আবেদন গ্রহণের পর বৃহস্পতিবার এতে অনুমোদন দেয় কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com