শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মিত হবে: মাহফুজ আলম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১০৩ বার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই নিয়ে নির্মিত হবে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি শর্ট ফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘জুলাই নিয়ে দু’টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরও একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে।’

তিনি আরও লেখেন, ‘জুলাই নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে। জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে ডিএফপি থেকে ৯টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে। বিসিটিআই ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা লেখেন, ‘বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরও ৪টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।’

সব শেষ তিনি লেখেন, ‘জুলাইয়ের শহিদদের সালাম, আমরা জুলাইকে ভুলতে দিব না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com