রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

আজ হুমায়ুন ফরীদির ৬৮তম জন্মবার্ষিকী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩২০ বার

বাংলাদেশের অভিনয়-জগতের উজ্জ্বলতম শিল্পী ছিলেন হুমায়ুন ফরীদি। তার সময়ে নিজস্ব অভিনয়ের জৌলুসে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। আজ তার ৬৮তম জন্মবার্ষিকী। ১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭০ সালে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন বিভাগে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্থগিত হয়ে যায় পড়াশোনা। স্বাধীনতার পর অর্থনীতি বিষয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মেধার স্বাক্ষর রাখেন প্রাতিষ্ঠানিক ফলাফলে। প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতক সম্মান পরীক্ষা পাস করেন। এমন ফল নিয়ে যে কেউ বেছে নিতে পারেন নিশ্চিত জীবনের পেশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন অভিনয়কে। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের এই শক্তিমান অভিনেতা মৃত্যুবরণ করেন। তার শূন্যতা অপূরণীয়।

বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র দর্শকেরা হুমায়ুন ফরীদিকে বেশি চেনেন খলচরিত্রের একজন অসাধারণ অভিনেতা হিসেবে। তবে যেকোনো চরিত্রেই ছিলেন সপ্রতিভ। স্বাধীনতা-উত্তরকালে বাঙালির নিজস্ব অভিনয় আঙ্গিক নির্মাণে সেলিম আল দীন, নাসির উদ্দীন ইউসুফদের মতো নাট্যকার-পরিচালকদের পাশাপাশি তিনিও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন গ্রাম থিয়েটার আন্দোলনের সঙ্গে। সপ্রতিভ অভিনয়ের জন্য খ্যাতি রয়েছে মঞ্চনাটকে, দিয়েছেন নির্দেশনাও।

আশির দশক থেকে শুরু করে আমৃত্যু অভিনয় করেছেন টেলিভিশনের অনেক নাটকে। অভিনয়ই ছিল তার ধ্যানজ্ঞান। ছাত্রজীবনে যুক্ত হন ঢাকা থিয়েটারে। অভিনয়ের নেশা ছিল বাচিক শিল্পের আরেক মাধ্যম আবৃত্তিতেও। জন্মদিনে তার প্রতি আমাদের সময়ের বিনম্র শ্রদ্ধা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com