শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে নবজাতকের করোনা শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৬৪ বার

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত মায়ের ৪ দিনের শিশু সন্তানেরও করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে করা নমুনা পরীক্ষায় ওই শিশুর করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে মা ও সন্তান দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছেন বলেও জানান তিনি।

ডা. আবদুর রব বলেন, গত ২৪ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস পজিটিভ নিয়ে ভর্তি হন ৩২ বছর বয়সী ওই গর্ভবতী নারী। ওই দিনই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তানের জন্ম হয়।

এর পরের দিন ২৫ মে একদিন বয়সী ওই শিশুর নমুনা নেওয়া হয় করোনাভাইরাস পরীক্ষার জন্য। বৃহস্পতিবার পাওয়া তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

এর আগে গত ২০ মে ওই নারীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তিনি শুরুতে বাসায় আইসোলেশনে ছিলেন। পরে প্রসব বেদনা উঠলে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com