শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পিছু হটল ভারত, পাকিস্তানি তারকারা উন্মুক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৩ বার

পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছিল ভারত।

সেই পদক্ষেপের মধ্যে ছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ও সে দেশের তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা।
ভারতের অপারেশন সিঁদুরের পর এখন পাক সংবাদ চ্যানেল ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফের দেখা যাচ্ছে। তাহলে কি দেশটিতে নিষেধাজ্ঞা উঠে গেল ? বিশ্লেষকরা বলছেন আবারও পিছু হটেছে ভারত।

যদিও ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বুধবার পাকিস্তানের বেশ কয়েকজন ফিল্ম ও টিভি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। ওই তারকাদের মধ্যে রয়েছেন সাবা কামাপ, হানিয়া আমির।

পেহেলগাম হামলার পর ওই তারকাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত সরকার।

শুধু তাই নয়, একাধিক পাক সংবাদমাধ্যম ও বিনোদন চ্যালেনের ইউটিউব প্ল্যাটফর্মও ব্লক করা হয়েছিল। কিন্তু সেগুলো আবার দেখা যাচ্ছে।

পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা থাকলেও, অনেক ভারতীয় ব্যবহারকারী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে তাঁদের প্রিয় তারকাদের প্রোফাইল দেখতে থেকেছেন।

এই তারকাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

সম্প্রতি তিনি বলিউড অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ-এর সঙ্গে অভিনীত ‘সর্দারজি-৩’ সিনেমার মাধ্যমে আলোচনায় উঠে আসেন এবং ভারতেও বেশ পরিচিতি পান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com