রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬

পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯৩ বার

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে চলমান বিতর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না।  সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে।’

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাড. রুহুল কবীর রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনসাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি, দখলবাজির সাথে যেন কোন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম শোনা না যায়। মানুষ যেন আমাদের কোন আচরণে ব্যথিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের গত ১৬ বছর দূর্বিসহ দিন গেছে। কোন তরুণ রাতে ঘুমাতে পারেনি। কার রক্তাক্ত লাশ তিস্তার পাড়ে, পদ্মার পাড়ে, বুড়িগঙ্গার পাড়ে পড়ে থাকবে তার ঠিক ছিল না। শেখ হাসিনার করাল গ্রাস থেকে কেউ নিস্তার পায়নি। তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্রমনা মানুষ কেউ রেহাই পায়নি।

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ আইনশৃঙ্খলা বাহিনীর তাক করা বন্দুকের সামনে বুক চেতিয়ে আত্মদান করেছিলেন। তার আত্মদানের মধ্য দিয়ে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে উঠে। আমরা অনেক তরুণ ছাত্রদের হারিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, ড্যাব মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর মেডিকেল কলেজের আহ্বায়ক ডা. মাহমুদল হক সরকার, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এবিএম মারুফহাসান, লালমনিরহাট ড্যাবের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক রুবেল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা. মো. হাসান আলীসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com