শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার

বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি চলতি বছরের শুরুতে তাদের প্রথম সন্তান আগমনের সুসংবাদ দিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। তবে এই দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ করেননি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা ইনস্টাগ্রামে তাদের প্রথম সন্তান প্রত্যাশার কথা জানান দেন। তারা সামাজিক মাধ্যমে ছোট শিশুর মোজা হাতে ধরে থাকা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সেরা উপহার… শিগগিরই আসছে।’

গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। গর্ভবতী অবস্থায় লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি পাপ্পারাজিদের ক্যামেরা তাক করলে মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে।

জানা গেছে, সিদ্ধার্থ এবং কিয়ারার প্রথম দেখা হয়েছিল একটি পার্টিতে এবং তাদের প্রথম ছবি ‘শেরশাহ’-এর সেটে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই জুটি তাদের সম্পর্কের বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু স্বীকার বা অস্বীকার করেননি।

সিদ্ধার্থ এবং কিয়ারা উভয়েরই আগামী মাসে বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থকে জাহ্নবী কাপুরের বিপরীতে রোমান্টিক কমেডি ‘পরম সুন্দরী’-তে দেখা যাবে। অন্যদিকে, কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সাথে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের বড় বাজেটের ছবি ‘ওয়ার ২’-তে, যা স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com