শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হেপাটাইটিস-বি থেকে লিভার ক্যান্সার…..!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪৪৯ বার

হেপাটাইটিস ‘বি’র সংক্রমণ লিভার ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকির কারণ বলে মনে করছেন মার্কিন গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ‘হেপাটাইটিস-বি ফাউন্ডেশনের দাবি, হেপাটাইটিস বি’র সঠিক চিকিৎসা সময়মতো করা না গেলে তা লিভার ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে সারা বিশ্বে লাখো মানুষের মৃত্যু হচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন কিছু ক্যান্সার রয়েছে, যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব নয়। এর মধ্যে রয়েছে লিভার বা যকৃতের ক্যান্সার। কারণ লিভারের বেশিরভাগ অংশই পাঁজরের নিচে ঢাকা থাকে। যাদের মদ্যপানের অভ্যাস রয়েছে বা লিভার সিরোসিস রয়েছে, তাদের লিভার ক্যান্সারের ঝুঁকি বেশি। এর সঙ্গেই হেপাটাইটিস-বি থেকে হওয়া সংক্রমণের ফলে বহুগুণ বেড়ে যায় লিভার ক্যান্সারের ঝুঁকি।
হেপাটাইটিস বি’র প্রাথমিক লক্ষ:- ১. সবসময় অবসন্ন বোধ করা ও বেশিরভাগ সময়েই মাথাব্যথা করা। ২. হঠাৎ গা চুলকাতে থাকা। এ ছাড়া হাড়ের জয়েন্টে ব্যথা থাকা, বিশেষ করে ডান দিকের উপরিভাগের জয়েন্টে ব্যথা অনুভব করা। ৩. সারাক্ষণ বমি বমি ভাব থাকা এবং যখন-তখন বমি হওয়া। ৪. সারাক্ষণ জ্বর জ্বর ভাব অনুভূত হওয়া বা শরীরে ম্যাজমেজে অনুভূতি হওয়া। ৫. চোখ ও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি। সূত্র: জি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com