শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চায় পিছিয়ে ডাকসু বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

ফেসবুকে বিচারপতিকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৮২ বার

নেত্রকোণার মোহনগঞ্জে বিচারপতিকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ইলিয়াস আহম্মেদ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ভোরে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নূরুল্লারচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, ব্যবসায়ী খায়রুল ইসলাম মজুমদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি গৃহকর্মী মারুফা হত্যা মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের এক বিচারপতিসহ এলাকার বিশিষ্টজনদের নিয়ে ফেসবুকে অপপ্রচার ও কটূক্তি করে স্ট্যাটাজ দেন ইলিয়াস আহম্মেদ। এটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

এরপরই স্বতপ্রণোদিত হয়ে ব্যবসায়ী খায়রুল ইসলাম মজুমদার (৪০) বাদী হয়ে মোহনগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com