বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয় : অনন্যা পান্ডে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৩ বার

কোটি ভক্তের কাছে যেখানে শাহরুখ খান আদর্শ পুরুষ এবং রোমান্টিক হিরো সেখানে এমন কথা মানতে নারাজ অনন্যা পান্ডে।

তিনি শাহরুখকন্যা সুহানা খানের বান্ধবী, যিনি বলিউড বাদশাহকে খুব কাছ থেকে দেখেছেন।
সেই অনন্যাই কি না এবার জানালেন, শাহরুখ তাকে ভুল পথে চালিত করেছেন। প্রেম ও সম্পর্ক নিয়ে ভুল শিক্ষা দিয়েছেন।

প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ব্যক্তিগত মতামত দিতে গিয়ে অনন্যা বলেন, আমি শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছি। মনে করতাম এমন এক পুরুষকে আমি জীবনে পেতে চাই, যে আমাকে পাগলের মতো ভালোবাসবে।

কিন্তু পরে জানতে পেরেছি প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয়।

সাম্প্রতিককালের ‘আধুনিক সম্পর্ক’ বিষয়ে অনন্যা বলেছেন, এখন অনেক বেশি অ্যাক্সেস। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করার রাস্তা বেড়ে গেছে।

কেউ যদি সংসার করতে না চায়, সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করারও কিছু নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com