শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চায় পিছিয়ে ডাকসু বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৮৪ বার

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৮৫.২২ ভাগ। যা গতবারের থেকে কমেছে। গতবার পাসের হার ছিলো ৮৭.১৬ ভাগ।
তবে এবার বেড়েছে জিপিএ-৫। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। গতবার এ সংখ্যা ছিলো ৮ হাজার ৭৬৪।

এ বছর ১ লাখ ৫৯ হাজার ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। এবার শতভাগ পাস করেছে ১৬২টি প্রতিষ্ঠান। শতভাগ ফেল প্রতিষ্ঠান নেই।

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে এবার পরীক্ষায় অংশ গ্রহণ করে এক হাজার ৭৩২টি প্রতিষ্ঠান। জেলাওয়ারী ফলাফলের শীর্ষে ফেনী ৮৮.১৫ ভাগ, সবার শেষে নোয়াখালী ৮১.৫৯ ভাগ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com