শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

‘হবিগঞ্জের জেলা প্রশাসক ফ্যাসিস্ট আ. লীগের দোসর’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের অনুমতি না দেওয়ায় জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ নেতৃবৃন্দ।

গতকাল বুধবার রাতে শহরের শ্মশানঘাটস্থ হবিগঞ্জ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে এক জরুবি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তাফা কামাল।

তিনি বলেন, ‘কয়েকদিন পূর্বেই জেলা প্রশাসককে নিমতলা শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করি। সেই হিসেবে আমরা প্রচার-প্রচারণা করি। কিন্তু আজ বুধবার বিকেলে আমাদেরকে ডেকে নিয়ে বলেন এটি রাজনীতিক প্রোগ্রাম। তাই অনুমতি না দেওয়ার কথা জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনীতিক দলের সঙ্গে আতাঁত করে চলছেন। তার আচরণে আমরা বিস্মিত হয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সমন্বয়ক মাহবুবর বারী চৌধুরী মুবিন, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ফখরউদ্দিন জাকি. আব্দুল বাছিত তরফদার মিঠু, এ কে এম নাছিম ও মীর দুলাল।

এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আজ বৃহস্পতিবারের পদযাত্রা শহরের নিমতলা (শহীদ মিনার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com