মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রবিবার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার

মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রবিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করবেন।

আজ শনিবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।’

এক মাস আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানিয়েছিল দলটি। এদিকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে গত ৩০ জুলাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com