শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আমি এখন প্রেমে নেই : তানিয়া বৃষ্টি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুখ তানিয়া বৃষ্টি। টেলিভিশন নাটক কিংবা ইউটিউব– প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।

সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতিতে ছোট পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন।

অভিনয়ে যেমন দর্শকহৃদয় জয় করেছেন, তেমনি তানিয়া বৃষ্টির ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়।

তবে তানিয়া বৃষ্টিকে নিয়ে আলোচনার শেষ নেই। কখনো শোনা যায়, তিনি চুটিয়ে প্রেম করছেন, ডেটিংয়েও যাচ্ছেন প্রেমিকের সঙ্গে।

আবার শোনা যায়, তিনি বিয়ে করে সংসারী হবেন, আর অভিনয় করবেন না।

তবে সব আলোচনার ইতি টেনে নিজেই জানালেন সারকথা।

অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি এখন প্রেমে নেই, সিঙ্গেল আছি। আপাতত বিয়ে নিয়ে মাথায় কোনো চিন্তা-ভাবনাও নেই। চার-পাঁচ বছরের আগে বিয়ে করছি না। এখন পুরো মনোযোগ দিয়ে শুধু কাজটা করে যেতে চাই।

তবে এখন অভিনয় ছাড়ছেন না জানিয়ে তানিয়া বৃষ্টি আরো বলেন, ‘আসলে আমি এখন অভিনয় ছাড়ছি না। কথা প্রসঙ্গে বলেছিলাম যে বিয়ের পর হয়তো অভিনয় করা হবে না।

কারণ তখন আমি সংসারে মনোযোগ দেব। ওই সময়ে একই সঙ্গে দুটো দিক সামলানো হবে না আমার। তাই বিয়ের পর অভিনয় ছেড়ে দিতে পারি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com