শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনায় মারা গেলেন এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৬৭ বার

বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ রোববার দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে মোস্তফা কামাল সৈয়দ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বলে গত শুক্রবার জানান এনটিভির একজন বিশেষ প্রতিনিধি।

খোঁজ নিয়ে জানা গেছে, এনটিভির বার্তা বিভাগের কয়েকজন, মেকআপম্যান, নিউজ প্রেজেন্টার, ক্যামেরাম্যান, ড্রাইভারসহ অনুষ্ঠান বিভাগের বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনটিভির একজন যুগ্ম বার্তা সম্পাদকের মাধ্যমে তার পরিবারের কয়েকজন আক্রান্ত হন। আক্রান্তের পর করোনায় মারা যান তার বাবা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com