শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জাবি এলামনাই এর ঈদ-পূজা পূর্ণমিলনী ১০ নভেম্বর

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪৫৩ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে আগামী ১০ নভেম্বর জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টের পার্টি হলে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হবে “মহুয়া মাটির গন্ধ” শিরোনামে ঈদ-পূজা পূর্ণমিলনী ২০১৯। গত ১৮ অক্টোবর এলামনাই কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মারীস্টেলা আহমেদ শ্যামলী, সভাপতি ,জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা । সভা পরিচলনা করেন মেহের কবীর, সাধারণ সম্পাদক ,জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা। সভায় আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিউ জার্সিতে বসবাসরত সকল জাহাঙ্গীরনগরিয়ান। সভা শেষে এলামনাই সভাপতি মারীস্টেলা আহমেদ শ্যামলী ঘোষনা করেন যে, আগামী বছর জাহাঙ্গীরনগর বিশ্বব্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল প্রবাসী এলামনাইদের নিয়ে রিইউনিয়ন আয়োজন করা হবে। সময় এবং স্হান শীঘ্রই জানানো হবে। সবশেষে সাধারন সম্পাদক মেহের কবীর উত্তর আমেরিকায় অবস্থানরত সকল এলামনাই কে উক্ত ঈদ পূজা পূর্ণমিলনীতে অংশগ্রহনের আমন্ত্রন জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com