মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের ১০ দিন পর মঙ্গলবার সকাল ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন। তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এর আগে গত ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জামায়াতের আমিরকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

পরে গত ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com