রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের সমর্থনে বিশ্বের নানা প্রান্তে সমাবেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩২৭ বার

জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে বিক্ষোভ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। পোল্যান্ড থেকে নিউজিল্যান্ড পর্যন্ত অনেকেই সহিংস দাঙ্গায় জড়িত মার্কিন বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন ও জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে লন্ডন, কোপেনহেগেন ও বার্লিনে মার্কিন দূতাবাসগুলোর বাইরে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। ফ্লয়েডের মৃত্যুর আগে শেষ বাক্য ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’, শ্লোগানে মুখরিত করে তুলেছে তারা।

এছাড়াও আয়ারল্যান্ডের ডাবলিনে করোনাভাইরাস লকডাউন ও সামাজিক দূরত্বের নিয়মকে অস্বীকার করেই চলছে প্রতিবাদ। কানাডার টরেন্টো ও ইতালির মিলানে জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে।

এছাড়াও পোল্যান্ডের ক্রাকোতে ও ইরানের মাশহাদে প্রতিবাদ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ণবাদ’ নিয়ে কটূক্তি করেছেন তারা ও হ্যাশট্যাগ #ব্ল্যাক-লাইভস-ম্যাটার লিখে মার্কিন বিক্ষোভকারীদের পক্ষে টুইট করে সমর্থন জানিয়েছে অনেকেই।

উল্লেখ্য, ফ্লয়েড হত্যার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে গত সাত দিন ধরে বিক্ষোভকারীরা সহিংস বিক্ষোভ করছে। সূত্র : ডেইলি মেইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com