রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে হবিগঞ্জের যুবকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৮৯ বার

হবিগঞ্জের বানিয়াচংয়ের মাহমুদ মিয়া (৩৮) নামে এক যুবক করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন। জেদ্দায় আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তিনি বানিয়াচং উপজেলার জামালপুর গ্রামের মৃত রাবিক মিয়ার ছেলে।

জানা যায়, কয়েকদিন আগে করোনার উপসর্গ নিয়ে তিনি জেদ্দাস্থ আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর সংবাদ শোনামাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাহমুদ মিয়ার স্ত্রী লিপি আক্তার আট বছরের একমাত্র ছেলে আপন মিয়াকে জড়িয়ে ধরে বার বার জ্ঞান হারাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com