শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মার্কিন মহামারির নাম ‍‌‌‌‌‌‌’বর্ণবিদ্বেষ’ : ৪০০ বছরেও মেলেনি টিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৫৩ বার

‍‘এটা আমাদের মহামারি, যে মহামারিতে আমরা সবাই আক্রান্ত। অথচ গত ৪০০ বছরেও এ রোগের টিকা আমরা খুঁজে পাইনি।’ আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার কারণ হিসেবে বর্ণবিদ্বেষকে দায়ী করে এমনই মত প্রকাশ করেছেন আমেরিকান অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও মানবধিকার কর্মী জর্জ ক্লুনি।

তিনি বলেন, ‘দেশে তৈরি হওয়া বর্ণবিদ্বেষ নামক এ ‘মহামারি’র বিরুদ্ধে লড়তে হলে জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।’ বলেন, ‘পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার পর থেকে মানুষ যে সহিংস প্রতিক্রিয়া দেখাচ্ছে তার সমাধান করতে হলে আমেরিকায় আইন প্রয়োগকারী সংস্থা, অপরাধের বিচার ও রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে ব্যবস্থাগত পরিবর্তন আনতে হবে।’ আমেরিকাসহ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কোনও সন্দেহ নাই। আমরা দেখেছি সে তার শেষ নিঃশ্বাস নিয়েছে চার পুলিশ কর্মকর্তার হাতের ওপরে।’

ক্লুনি আরো বলেন, ‘আমরা জানিনা এ ক্ষোভ কবে প্রশমিত হবে। তবে চাই আর কেউ যেন মারা না যাক।’ ৫৯ বছরের ক্লুনি আগামী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সে ধরণের রাজনীতিবিদ বা নীতিনির্ধারক চাই যারা সব নাগরিককে সমানভাবে দেখবে। এমন নেতা চাই না যারা নিজেরাই ঘৃণা ছড়ায়।’
সূত্র : পূবের কলম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com