শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ত্রিপোলি বিমানবন্দরের দখল নিল সরকারি সেনারা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৮৫ বার

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের কাছ থেকে রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে দেশটির সরকারি সেনারা। বিমানবন্দর পুনর্দখলের আগে সেখানে দু পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হয়।

লিবিয়ার সরকারি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ গোনুনু জানিয়েছেন, বিদ্রোহী গেরিলাদের কাছ থেকে বুধবার ত্রিপোলি বিমানবন্দরের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেয়া হয়েছে এবং বিমানবন্দর এখন সম্পূর্ণভাবে মুক্ত।

তিনি জানান, বুধবার সকালে সরকারি সেনারা ত্রিপোলি বিমানবন্দর পুনর্দখলের অভিযান শুরু করে এবং ড্রোন থেকে সরকারি সেনাদের বিশেষ সহায়তা দেয়া হয়।

গোনুনু জানান, সরকারি সেনাদের তীব্র অভিযানের মুখে বিদ্রোহী খলিফা হাফতারের অনুগত গেরিলারা পালাতে বাধ্য হয়।

২০১৪ সাল থেকে ত্রিপোলি বিমানবন্দর বন্ধ রয়েছে এবং গত বছর থেকে এ বিমানবন্দরের বিদ্রোহীদের দখলে ছিল। লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে রয়েছে এবং কার্যত দেশটি দু ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com