শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাতে সিএনজি নিয়ে ডিউটি করতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ নিহত, ৩ পুলিশ ও চালক আহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩১৬ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাতে সিএনজি নিয়ে রাস্তায় দায়িত্ব পালন করতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় তিন পুলিশ ও পুলিশ বহনকারী সিএনজির চালক।

বুধবার দিবাগত রাত ২টায় এশিয়ান হাইওয়ে সড়কের জামপুর সিংলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল হান্নান (৫৫)। সে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। আব্দুল হান্নান তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং রাতে দায়িত্ব পালনে ছিলেন।

জানা যায়, বুধবার দিবাগত রাতে ডিউটিতে বের হয় পুলিশ সদস্যরা। নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজিতে ডিউটি  করেন তারা। রাত ২টার দিকে একটি মালবাহী কাভার্ডভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় সিএনজি চালক ও পুলিশের আরো তিনজন।

নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে সিএনজি দিয়ে দায়িত্ব পালন করতে হয় বলে পুলিশ সদস্যরা জীবন ঝুঁকিতে থাকেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ বলেন, রাতে ডিউটিরত অবস্থায় মালবাহী কাভার্ডভ্যান চাপায় এক পুলিশ সদস্য মারা যান। আহত হয় সিএনজি চালক ও পুলিশের তিন সদস্য। চালকসহ কার্ভাডভ্যানটি আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com