শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দ্বিতীয় দিনেও ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ২১ জেলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার

‎ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এতে আজ বুধবার সকাল ৮টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

‎ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই অবরোধ করা হয়েছে।

‎এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা৭টা পর্যন্ত অবরোধ করে রাখে এলাকাবাসী।

তবে, আজ সকালে আবার ভাঙ্গার পুকুরিয়া ও সোয়াদিসহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাঁশ ও ইট ফেলে অবরোধ করেন কয়েক হাজার স্থানীয় জনতা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন বন্ধ হয়ে গেছে। দুই পাশে যানবাহন আটকা পড়েছে।

‎বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন তারা। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com