রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নুতন মেসি লুকা রোমেরো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৪৮ বার

বয়স তার মাত্র ১৬। এই বয়সেই লুকা রোমেরো উপাধি পেয়েছেন নতুন মেসি হিসেবে। মেক্সিকোতে জন্ম নেয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার ইতোমধ্যে রাজি হয়েছেন আর্জেন্টিনার হয়ে খেলতে।

২০০৪ সালের ১ জুন জন্ম লুকা রোমেরো বেজ্জানার। তার বর্তমান ক্লাব আর ডিসি মালোরকা ইয়ুথ। মেক্সিকোর দুরাঙ্গোতে জন্ম নেয়া লুকার আছে মেক্সিকো, স্পেন ও আর্জেন্টিনা তিন দেশেরই নাগরিকত্ব। তাই প্রশ্ন ছিল শেষ পর্যন্ত কোন দেশের জার্সি গায়ে দেবেন তিনি। ওই চিন্তার অবসান হয়েছে। তিনি ডাক পেয়েছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে। যে দলের কোচ আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক মিডফিল্ডার ও ম্যারাডোনা খ্যাত পাবলো আইমার।

লুকার এখন পুরোপুরি সিদ্ধান্ত, তিনি আর্জেন্টিনার হয়েই খেলবেন। এই লুকা রোমেরোর খেলা যিনিই দেখেছেন, তারই মন্তব্য, ফুটবলের আগামীর উজ্জ্বল ভবিষ্যত। কয়েক বছরের মধ্যেই ফুটবল বিশ্ব এই ছোট ছেলেটির প্রতিভা দেখবে। নামটা তার ছোট হলেও অচিরেই তার খ্যাতি ছড়িয়ে পড়বে সবখানে।

লুকা রোমেরোর বাবা দিয়েগো। আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন দিয়েগো। মেক্সিকোর ক্লাব আলকরানেসেও খেলেছেন। তখনই মেক্সিকোতে জন্ম রোমেরোর। ১০ বছর বয়সে তার ঠিকানা হয় স্পেনের ক্লাব মালোরকার শিশু দলে। তাকে মালোরকাতে নিয়ে যান এজেন্ট হোরাসিও গাজ্জিওলি। এই গাজ্জিওলিই লিওনেল মেসিকে বার্সেলোনায় নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার রোজারিও থেকে। লুকাকে এখন কাঁচা হীরাও বলা হচ্ছে।

লুকা ইতোমধ্যেই ‘মেক্সিকান মেসি’ উপাধি পেয়ে গেছেন। যারা তার খেলা দেখেছেন তাদেরই দেয়া উপাধি এটি। এখন তার সামনে পেশাদারী ফুটবলে অভিষেক হওয়ার সুযোগ। সব ঠিক থাকলে মালোরকা দলের হয়েই স্প্যানিশ লিগে যাত্রা শুরু হবে শীর্ষ পর্যায়ে। হয়তো শিগগিরই মূল মেসির বিপক্ষে মাঠে দেখা যাবে নতুন মেসি লুকার রোমেরোকে।

২০১৮ সালে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে লুকা বলেছিলেন, আমার জন্ম মেক্সিকোতে হলেও আমার পুরো পরিবার আর্জেন্টাইন। তাই আমি আর্জেন্টিনার হয়েই খেলতে চাই জাতীয় দলে। অবশ্য এর জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। পরের বছর ২০১৯ সালের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৫ ফুটবলে আর্জেন্টিনার হয়ে খেলেছেন।
সূত্র : ক্লারিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com