শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চীনের স্কুলে হামলা, ছুরিতে ক্ষতবিক্ষত ৪০ ছাত্র-শিক্ষক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩১৬ বার

করোনাভাইরাসের ধাক্কা ঠিকমতো সামলে ওঠার আগেই ফের বিপাকে চীন। চীনের একটি প্রাইমারি স্কুলে হামলা চলে বলে জানা গেছে। ছুরি দিয়ে আঘাত করা হয়েছে স্কুলের অন্তত ৪০ জন ছাত্র ও শিক্ষককে।

চীনের গুয়াংজি প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। চীনের একটি সরকারি সংবাদপত্র এই হামলার কথা উল্লেখ করে রিপোর্ট প্রকাশ করেছে। এই প্রাইমারি স্কুলেরই এক নিরাপত্তারক্ষী হামলা চালায় বলে জানা গেছে। গত কয়েক বছরে চীনের বিভিন্ন জায়গা থেকে ছুরি হামলার কথা শোনা গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সব হামলার লক্ষ্য কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুল। গণপরিবহণেও হামলা চালানো হয়।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে মধ্য চিনের একটি প্রাইমারি স্কুলে ছুরি হামলা চালানো হয়। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল আট ছাত্রের, আহত হয়েছিল আরও দু-জন। যে ব্যক্তি হামলা চালায় সে তার আগে বান্ধবীর চোখ খুবলে নেয়ার অপরাধে আট বছর জেল খেটেছিল।

গত বছর এপ্রিলেও চীনের হুনান প্রদেশে ছুরি হাতে এক ব্যক্তি একটি প্রাইমারি স্কুলে হামলা চালায়। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের। ২০১৯-এর জানুয়ারি মাসে চিনের রাজধানী বেইজিং-এর একটি স্কুলে হাতুড়ি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় আহত হয়েছিল ২০ জন ছাত্র। ২০১৮-য় চীনের উত্তর-পশ্চিমে শাংজি প্রদেশের একটি স্কুলে হামলা চালায় ওই স্কুলেরই এক সাবেক ছাত্র। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ ছাত্রের।

গত কয়েক বছরে ছুরি এবং কুঠার হাতে স্কুলে হামলার ঘটনা মাঝেমধ্যেই ঘটে চলেছে চীনে। সমাজের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই এই সব ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে মনে করছেন মনোবিদরা।
সূত্র : এই সময়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com