শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৩৮ বার

আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে চলমান বিক্ষোভে অহিংস আন্দোলনের জনক মহত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর হয়েছে। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে থাকা মহত্মা গান্ধীর মূর্তি ভেঙেছেন বিক্ষোভকারীরা।

ঘটনার সত্যতা স্বীকার করে মার্কিন প্রশাসন দুঃখ প্রকাশ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

গত ২৫ মে মিনিয়াপলিসে এক খাবারের দোকানের কর্মচারী ৯১১ নম্বরে কল করে অভিযোগ করেন, এক ক্রেতা সিগারেট কেনার পর ২০ ডলারের জাল নোট দিয়েছে। পুলিশ এসে ওই অভিযোগে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করে।

জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’

এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ফ্লয়েডকে চেপে ধরা পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অপর তিন কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে হত্যাকাণ্ডে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com