শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস : নিহত ১, আহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৮৯ বার

রংপুর সদর উপজেলার পাগলাপীরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গেলে এর হেলপার নিহত এবং তিনজন যাত্রী আহত হয়েছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুগাঁওগামী যাত্রীবাহী হৃদয় তাহসান নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৬৯) রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরের বকুল তলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার নিহত হন। তার নাম এখনো পাওয়া যায়নি। আহত হন আরো তিনজন।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশে হতাহতদের উদ্ধার করে। এছাড়া ক্রেন দিয়ে বাসটি সরিয়ে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com