শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু

হাত-পা বাঁধা তরুণীর লাশটি ১২ ঘণ্টা পর মর্গে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৭৭ বার

রাজধানীর উত্তরখানের গোবিন্দপুর এলাকায় ঝোপের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক নারীর হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ১২ ঘন্টা পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

শনিবার সকাল ১১টায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্হল থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন রাত ১১টার দিকে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উত্তরখান থানার ওসি (অপারেশন) কামরুল ইসলাম জানান, আমরা স্হানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গোবিন্দপুর বৈকাল রোডের পাশে একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনের সালোওয়ার দিয়ে গলা বাঁধা ছিল ও গলায় ধারালো অস্ত্রের দিয়ে গলাকাটার চিহ্ন পাওয়া গেছে।

হাত-পা একটি ওড়না দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর তাকে হত্যা করে ঝোপের ভেতর ফেলে রেখে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পুলিশ একটি মামলা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com