রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা এবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে সশস্ত্র হামলা ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫০৬

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, আসিফ নজরুলের বিস্ফোরক মন্তব্য

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চেয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘উনারা চেয়েছেন ইন্টেরিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন, নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আমরা উনাদের বলেছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্স (নিশ্চয়তা) দিয়েছেন- এখন থেকে প্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন।’

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় বা আস্থার সংকট তৈরি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘মাঠে-ঘাটে আস্থার সংকট হয়েছে কি না আমি জানি না। তবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে, উনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো এটা হয়েছে।’

তবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখা গেলে এ বিষয়ে সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com