শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

হাতের তালুতে সুইসাইড নোট লিখে নারী চিকিৎসকের আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার

ভারতের মহারাষ্ট্রে একটি আবাসিক হোটেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী চিকিৎসক। আত্মহত্যার আগে তিনি নিজের হাতের তালুতে লেখা সুইসাইড নোটে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।

মহারাষ্ট্রের সাতারা জেলার একটি সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই চিকিৎসকের বাম হাতের তালুতে লেখা ছিল, ফালতান থানার সাব-ইন্সপেক্টর গোপাল তাকে পাঁচ মাস ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং চারবার ধর্ষণ করেছেন। ওই নির্যাতনের কারণেই তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত তাকে মানসিকভাবে হয়রানি করেছেন।

এ ঘটনায় গোপাল নামেও ওই পুলিশ সাব-ইন্সপেক্টরকে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় প্রশান্ত নামেও ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেও আটক করেছে পুলিশ।

সাতারার পুলিশ সুপার তুষার দোশি জানান, এসআই গোপাল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসক সাতারা জেলার একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ফলতন শহরের একটি হোটেল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com