শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিয়ের জন্য শক্তি লাগে, লজ্জা নয়: ফারিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার

আবার বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি বর তানজিম তৈয়বকে নিয়ে হানিমুনেও যান শ্রীলংকা ও মালদ্বীপে। অভিনেত্রীর বিয়ে নিয়ে নেটদুনিয়ায় হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। এর মাঝেই এক আবেগঘন পোস্টে দিয়েছেন তিনি।

ফারিয়া মন্তব্য করেছেন, একটি সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। এর জন্য শক্তি লাগে, লজ্জা নয়।

গতকাল শনিবার এক ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘কেউই এই ভেবে বিবাহবন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন আমাদের মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে (যদি না এর মাঝে কোনো বিশ্বাসঘাতকতা থাকে)।

যোগ করে তিনি আরও বলেন, ‘যারা একাধিকবার বিয়ে করেছেন তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখা ‘বিশাল সাহসের ব্যাপার’। নতুন করে সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়।’

অনুরাগীদের উদ্দেশ্যে ফারিয়া বলেন, ‘দয়া করে কাউকে বিচার করবেন না। গুজব ছড়াবেন না। কটু কথা বলবেন না। কারণ, আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।’

সবশেষে নেটিজেদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com