শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

খুলনায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৬৫ বার

খুলনায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

মৃত দুই নারী হলেন, নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫)। তারা দুইজনই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, রবিবার সকাল ৮টায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নড়াইল সদর উপজেলা সদরের হাটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রোকেয়াকে (৬৫) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা যান। এছাড়া শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া কলোনি রোডের বাসিন্দা বদরুল আলমের স্ত্রী কামরুন নাহারকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকাল ৭টায় মারা যান।

ডা. মিজানুর রহমান জানান, মৃত দুই নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com