শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

ঢাকায় শুরু বাংলাদেশ-পাকিস্তান নবম জেইসি বৈঠক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশরের (জেইসি) নবম সভা শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এতে নেতৃত্ব দিচ্ছেন।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের ও পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতকে বৈঠকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

এর আগে ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেইসি বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ। এদিকে রবিবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

ঢাকা সফরকালে জেইসি বৈঠকে অংশগ্রহণ ছাড়াও একাধিক সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com