শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

গুজব ছড়াচ্ছেন অহনা-সীমান্ত!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার

সাধারণ একটি ঘটনা গুজবের কারণে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘গুজব বাজ’। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।

শহর থেকে গ্রাম- গুজবের ছায়া যেন সর্বত্রই বিস্তৃত। কারো স্বার্থসিদ্ধির জন্য শুরু হয় গুজব রটনা। কিন্তু শেষমেশ সেই গুজবের শিকার হয় তারা নিজেরাই। এই বাস্তবতাকেই নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে এর গল্পে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসাইন দিল।

‘গুজব বাজ’ নাটক সম্পর্কে নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, ‘এটি শুধু বিনোদনের জন্য নয় বরং একটি সতর্কবার্তা। এখন তথ্যপ্রবাহের যুগে গুজব কত সহজে মানুষের জীবনে বিভ্রান্তি ও ধ্বংস ডেকে আনে- সেই বার্তাই আমরা দর্শকের সামনে তুলে ধরেছি।’

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফাতেমা হিরা, ইমরান আজান, লিটন খন্দকার, সিদ্দিক মাস্টার, নোয়াখালীর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাভেল (সুধি সেলিম), ফাহিম, সুমাইয়া অ্যামি, কবিরাজ, আইমান শুভ প্রমুখ।

নাটকটি প্রযোজনা করেছেন মো. মাসুদুর রহমান আদিৎ, আর গোল্ডমার্ক পপসের ব্যানারে নির্মিত নাটকটি গত শনিবার ড্রিম আই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com