শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এক ফোনেই বদলে গেল বৃদ্ধার জীবন!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার

৬৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক নারী প্রতারণার সন্দেহে একটি ফোন কল ধরতে চাইছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত সেই ফোন ধরতেই পাল্টে যায় তার ভাগ্য। তিনি জানতে পারেন, তিনি এক মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লটারিতে জিতেছেন— যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার সমান।

ঘটনাটি মিশিগানের ওয়েস্টল্যান্ড শহরের। ওই নারী ভ্যালেরি উইলিয়ামস নিয়মিত লটারি কাটতেন, কিন্তু কখনো জিততে পারেননি। ফলে লটারি সংস্থা থেকে ফোন এলেই তিনি তা প্রতারণা ভেবে এড়িয়ে যেতেন।

সম্প্রতি লটারি সংস্থা থেকে আবার ফোন আসে। ইচ্ছা না থাকলেও তিনি এবার ফোনটি ধরেন। তখন তাকে জানানো হয়, তিনি ১ মিলিয়ন ডলার জেতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। প্রথমে বিশ্বাস না করলেও পরে সংস্থার অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হন এবং প্রতিযোগিতায় অংশ নেন।

গত ১৯ সেপ্টেম্বর ডেট্রয়েটের কমেরিকা পার্কে লটারি সংস্থার আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বিজয়ী হন। ভ্যালেরি উইলিয়ামস জানান, “প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় আমি খুব চিন্তিত ছিলাম। কিন্তু পরে বিজয়ীর তালিকায় নিজের নাম দেখে বিশ্বাসই করতে পারছিলাম না।”

জেতা অর্থ কীভাবে ব্যবহার করবেন জানতে চাইলে তিনি বলেন, “আমি এখনো বুঝে উঠতে পারছি না কী করব। তবে আপাতত স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com