শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে মাদক কারবারি আহত, ফেন্সিডিল উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩০৮ বার

বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনার সময় বিজিবির গুলিতে রহমত আলী (২৬) নামে এক মাদক কারবারি আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৯৭ বোতল ফেন্সিডিল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। সোমবার ভোরে দৌলতপুর বালুর মাঠে ঘটনাটি ঘটে।
জানা যায়, বর্তমানে সে বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  রহমত বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

দৌলতপুর বিজিবি ক্যাম্প থেকে জানা যায়, সোমবার ভোরে একদল চোরাকারবারি ভারত থেকে ফেন্সিডিল নিয়ে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বি‌জি‌বি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবির উপর হামলা চালায়। বিজিবি আত্মরক্ষায় তাদের উপর তিন রাউন্ড গুলি চালায়। এ সময় মাদক কারবারি রহমতের ডান পায়ে গুলি লাগে। পরে বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com