শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৫৩ বার

রাজবাড়ীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধ ও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসাপাতালে তাদের মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া রায়নগর এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার দুপুরে হাসপাতালে আনার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

একই দিন সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে ওই যুবক মারা যান। তারও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ওই যুবকের বাড়ি সদর উপজেলার বানিবহ ইউনিয়নের লক্ষী নারায়ণপুরের গ্রামে। শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এদিকে, রাজবাড়ীর কালুখালি থানার ওসি মো: কামরুল হাসানসহ নতুন করে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮১ জনে দাঁড়িয়েছে। রাজবাড়ীর সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com