বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৮৫ বার

সৌদি আরবের রিয়াদে বহুতল ভবন থেকে পড়ে এক বাংলাদেশী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ আলম (৩৮) ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর সোনাকান্দা এলাকার ফজলু মিয়ার ছেলে।

মাহমুদের সহকর্মীরা ফোন করে তার স্বজনদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম সোমবার সকালে বলেন, ‘বহুতল ভবনে কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে মাহমুদ মারা গেছেন।’

তার দুই ছেলে ও স্ত্রী রয়েছে।

স্বজনরা জানিয়েছে, মাহমুদের লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা এ ব্যাপার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com