শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

টানা শাটডাউনে যুক্তরাষ্ট্রে কমছে ফ্লাইট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা বা শাটডাউনের মারাত্মক প্রভাব পড়েছে দেশটির এভিয়েশনে।দেশটির পরিবহন দপ্তরের মন্ত্রী শন ডাফি জানিয়েছেন, ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) চলতে থাকলে আগামী শুক্রবার থেকে দেশের ৪০টি প্রধান বিমানবন্দরে ১০ শতাংশ ফ্লাইট কমানো হবে।

চলমান শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী। এর আগে সর্বোচ্চ ৩৫ দিন ছিল তবে এবার ৩৬ দিনে গড়িয়েছে। এ সময়ের মধ্যে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মী বিনা বেতনে কাজ করছেন। ফলে কর্মীসংকট মারাত্মক আকার ধারণ করেছে, বিমান চলাচলে দেরি হচ্ছে এবং নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

সরকার ৪০টি বিমানবন্দরের নাম প্রকাশ না করলেও, পরিকল্পনাটি মূলত যুক্তরাষ্ট্রের ৩০টি ব্যস্ততম বিমানবন্দর—যেমন নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। এ সিদ্ধান্তে দৈনিক প্রায় ১,৮০০ ফ্লাইট ও ২ লাখ ৬৮ হাজার আসন কমে যেতে পারে বলে জানিয়েছে বিমান চলাচল বিশ্লেষণ সংস্থা সিরিয়াম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com